ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতা-কর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যার প্রতিবাদে কাল রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। এছাড়া আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। গতকাল শুক্রবার রাতে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন।
