বগুড়া :স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের (১৫০ ফুট বাই ৯০ ফুট) বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বিশাল পতাকা প্রদর্শনের উদ্যোগ নেয়। এ পর্যন্ত দেশে এটিই সর্ববৃহত্ কাপড়ের তৈরি জাতীয় পতাকা বলে দাবি করেন আয়োজকরা —ইত্তেফাক