জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং তার স্ত্রী ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের আশু রোগ মুক্তি কামনায় গতকাল শুক্রবার রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টার-প্লাটিনাম জিমে ড. আবদুল ওয়াদুদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবুল বাসার বাদশা, প্রকৌশলী বেলায়েত হোসেন, মো. আব্দুল কাদির, ফরিদুজ্জামান জাহাঙ্গীর, ডা. রুহুল আলম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির মৃধা ও ফাহাদ হোসেন সম্রাটসহ গণ্যমান্য ব্যক্তিরা এতে শরিক হন