চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। সন্ধ্যার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে যৌথ টহল দিচ্ছে র্যাব, পুলিশ।
এ ব্যাপারে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান গনমাধ্যমকে জানান, দেশে এখন ভিভিআইপিরা অবস্থান করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে গত রাত থেকে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্র আরো জানায়, জেলাগুলোতে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী বিজিবি মোতায়েন করার ব্যবস্থা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা। সে কারনে সারাদেশে এই মুহুর্তে কত প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সারাদেশেই মোতায়েন করা হয়েছে।
এদিকে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়।
