সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে হেলিকপ্টারে করে আজ শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদিকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।
এরপর সেখান থেকে মোদি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন।
ইত্তেফাক/কেকে
