গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাশিয়ানীর ওড়াকান্দিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ওড়াকান্দি ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।
এ সময় তাকে উলুধ্বনি, শঙ্খ ও ডঙ্কা-কাঁসা বাজিয়ে বরণ করে নেন ঠাকুর বাড়ির মতুয়ারা। সেখানে তিনি পুজা-অর্চনা করবেন। পরে তিনি ঠাকুরবাড়ির সদস্য ও ৩ শতাধিক মতুয়া নেতার সঙ্গে মতবিনিময় করেবেন ভারতের প্রধানমন্ত্রী।
ওড়াকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতা আমি আজীবন মনে রাখব।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
এই অত্যন্ত পবিত্র স্থানটি মহান মতুয়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। pic.twitter.com/I4vtPw7UQ6
এর আগে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি বকুল ফলের গাছ রোপণ করেন মোদি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) সকালে দুই দিনের সফরে ঢাকা আসেন তিনি। সফরের দ্বিতীয় দিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা জেলার শ্যামনগর যান। সেখানে তিনি যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পূজা দেন। এরপর সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় আসেন নরেন্দ্র মোদী।
সংসদে আমার সহকর্মী শ্রী শান্তনু ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজীর মহান বাণী ছড়িয়ে দেওয়ার জন্য প্রশংসনীয়ভাবে প্রয়াস করছেন।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
ওড়াকান্দিতে শান্তনুজী এবং মতুয়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। pic.twitter.com/3xD8F4R7Cn
সফরের দ্বিতীয় দিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। সেখানে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।
ইত্তেফাক/বিএএফ

