অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত থাকার চেষ্টা করেন ফজলুর রহমান বাবু। তবে পেশা নয়, গানকে সঙ্গে রেখেছেন ভালোবাসার টানে। সেই ভালোবাসা থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘চান্দে বসত কইরো কইণ্যা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাবু।
গানটির কথা ও সুর নাট্যকার নির্মাতা শিমুল সরকার। সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় গীতিকবি ও সুরকার মিল্টন খন্দকার।
শিমুল সরকার জানিয়েছেন, ফোক ঘরানার গানে এমনিতেই তিনি সারা দেশে বিপুল সমাদৃত। সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষীদের কাছেও রয়েছে সমান গ্রহণযোগ্যতা। নতুন এই গানটিও ফোক ঘরানার গান। ‘চান্দের কইণ্যা’র সাথে এটি যুবকের জড়িয়ে থাকা সুখ দুঃখকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গানের কাহিনী। নতুন গান নিয়ে শিল্পী ফজলুর রহমান বাবু খুবই আশাবাদী।

স্কাই বাংলা মিডিয়া ও সৌখিন ডট টিভির পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া এই গানের নির্বাহী প্রযোজক শাহ আলম। আর এই আয়োজনের সার্বিক তত্বাবধায়নে ছিলেন ডিরেক্টর গিল্ডের বর্তমান সাধারণ সম্পাদক ও নির্মাতা এ এম কামরুজ্জামান সাগর। গানটি অনলাইন চ্যানেল লাভ টিভিতে প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
