আমরা পড়ি
মো.শরিফুল ইসলাম, শিক্ষার্থী, দশম শ্রেণি
সুপ্রিয় বন্ধুরা, পাঠ্যবই পড়ার প্রবণতা গড়তে আমাদের এ আয়োজন। আপনারা পাঠ্যবই থেকে নিজে নিজে প্রশ্ন ও উত্তর তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
লেখা পাঠানোর ঠিকানা:
প্রশ্ন:রাষ্ট্র কী?
উত্তর:সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন।
প্রশ্ন:‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয় গঠিত সংগঠনই রাষ্ট্র’ উক্তিটি কার?
উত্তর:অ্যারিস্টটলের।
প্রশ্ন:রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর:চারটি।
প্রশ্ন:রাষ্ট্রের উপাদান চারটি কীকী?
উত্তর:ক) জনসমষ্টি খ) নির্দিষ্ট ভূখণ্ড
গ) সরকার ঘ) সার্বভৌমত্ব
প্রশ্ন:স্যানম্যারিনো এর জনসংখ্যা কতজন? (২০১৬ সালের হিসাব অনুযায়ী)
উত্তর:৩৩২২৫ জন।
প্রশ্ন:মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা কতজন? (২০১৬ সালের হিসাব অনুযায়ী)
উত্তর:৩৮ হাজার।
প্রশ্ন:রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
উত্তর:জনসমষ্টি।
প্রশ্ন:রাষ্ট্রের দ্বিতীয় উপাদান কোনটি?
উত্তর:নির্দিষ্ট ভূখণ্ড।
প্রশ্ন:রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে?
উত্তর:তিনটি।
প্রশ্ন:রাষ্ট্রের তৃতীয় উপাদান কোনটি?
উত্তর:সরকার।
প্রশ্ন:রাষ্ট্র গঠনের মূখ্য উপাদান কোনটি?
উত্তর:সার্বভৌমিকতা।
প্রশ্ন:রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিস্ক স্বরূপ। উক্তিটি কার?
উত্তর:অধ্যাপক গার্নারের।
প্রশ্ন:রাষ্ট্রের কাজ কী?
উত্তর:মানবজীবনে সামগ্রিক কল্যাণ সাধন।
প্রশ্ন:রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভূমিকা পালন করে?
উত্তর:দুইধরনের।
প্রশ্ন:রাষ্ট্র প্রধানত কোন ধরনের ভূমিকা পালন করে?
উত্তর:নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক।
প্রশ্ন:The Modern State গ্রন্থের লেখক কে?
উত্তর:আর. এম ম্যাকাইভার।
প্রশ্ন:রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি?
উত্তর:শিক্ষিত জনগোষ্ঠি।
প্রশ্ন:রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত হলো—
উত্তর:জনসমষ্টি।
প্রশ্ন:নাগরিক শব্দের উত্পত্তি হয় কীভাবে?
উত্তর:ল্যাটিন শব্দ civics থেকে।
প্রশ্ন:পৌরনীতি পাঠের মূলবিষয়বস্তু কী?
উত্তর:নাগরিকত্ব ও রাষ্ট্র।
প্রশ্ন:‘যে ব্যাক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকে নাগরিক বলা হয়।’ উক্তিটি কার?
উত্তর:হ্যারল্ড জেল্যাস্কির।
প্রশ্ন:রাষ্ট্রের আয়ের প্রধান উত্স কোনটি?
উত্তর:নাগরিকদের প্রদেয় কর ও খাজনা।
