ক্যাপশন নিউজ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:১২

স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে অগ্রণী ব্যাংকের ঋণ আদায় কর্মসূচি ও আলোচনাসভায় অগ্রণীকে অগ্রে রাখার প্রত্যয় ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. জায়েদ বখত্। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম

 

০০০

 

রোটারির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে গভর্নর এম রুবাইয়াত হোসেন ও গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে বাংলাদেশ রোটারি প্রায়োরিটি প্রোগ্রামের আওতায় সারা দেশে কমফোর্ট সেন্টার নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট (নির্বাচিত) শেখর মেহতা

 

০০০

 

ওয়ান ব্যাংক লিমিটেড ও ধামাকা শপিংয়ের মধ্যে সম্প্রতি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংকের হেড অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী এবং ধামাকা           শপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীম উদ্দিন চিস্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেন

 

০০০

 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও উত্তরা গ্রুপ অব কোম্পানিজের একটি প্রতিষ্ঠান উত্তরা মোটর্সের মধ্যে জমি বরাদ্দ বিষয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর উপস্থিতিতে মহাব্যবস্থাপক (যুগ্মসচিব) মো. মনিরুজ্জামান এবং উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও এমডি মতিউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন