ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের পুঁজিবাজারে গত সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। এতে বাজারে সূচক কমেছে। এছাড়া, কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে মোট ১০ হাজার ১৮ কোটি ৯৫ লাখ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭২ হাজার ৯৭ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকায়। ডিএসইতে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৭০৩ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯২ হাজার ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৮১ কোটি ৫০ লাখ টাকায়। সিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৩১৫ কোটি ৯২ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে মোট ১০ হাজার ১৮ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ ২৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৭ কোটি ৮৫ লাখ ৮২ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮০ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকা। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৫৫ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা।
