গঙ্গাচড়ায় ঝরে পড়ছে আমের মুকুল

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:২৩

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় ঝরে পড়েছে আমের মুকুল। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চাষিরা জানান, দুই মাস আগেও মুকুলে ভরে গিয়েছিল আমগাছ। কিন্তু দুই দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঝড়োহাওয়া আর কুয়াশায় ঝরে পড়েছে আমের মুকুল। গঙ্গাচড়াস্থ বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আফতাব হোসেন বলেন, ‘এ বছর এমনিতেই গাছে মুকুল কম এসেছে। আর মুকুল ঝরে যাওয়ার অনেক কারণ থাকে। হফার পোকার আক্রমণে আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে। কালো হয়ে ঝরে গেছে। রিপকর্ড জাতীয় কীটনাশক ও কার্বন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।’