মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে নারীসহ পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়া বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত রোকা মিয়ার বড় ভাই জলিল শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাহানা মোরশেদ বলেন, শুক্রবার রোকাসহ যে পাঁচ জনকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে দুই জনকে তাত্ক্ষণিক খুলনায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছিল। এর মধ্যে আরো একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকেও খুলনায় পাঠানো হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
