ভিক্ষাবৃত্তি আমাদের সমাজে একটি প্রাচীনতম ব্যাধি। সময় এসেছে ভিক্ষাবৃত্তি পেশাকে আমাদের দেশ থেকে উত্খাত করার। আমরা জানি, সরকার ২০১০ সাল থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল ও পুনর্বাসনের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় আমাদের দেশের কয়েকটি এলাকা ভিক্ষাবৃত্তিমুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। সময়ের ব্যাপার মাত্র পুরো দেশ ভিক্ষাবৃত্তিমুক্ত হওয়ার। আমরা যারা সচ্ছল তাদের উচিত সরকারের সঙ্গে তাল মিলিয়ে ভিক্ষাবৃত্তি নির্মূলে উদ্যোগী হওয়া।
হামিদা আব্বাসী
শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
