চট্টগ্রামে দেলোয়ার, আদনান ও সাদিয়া সেরা

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার চট্টগ্রামে উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতায় পুরুষদের মাউন্টেইন বাইকে মো. দেলোয়ার হোসেন, খন্দকার আফনান ও নাহিদ উদ্দিন। রোড বাইকে আদনান রহমান, রাফাত মজুমদার ও আলাউদ্দিন এবং মহিলাদের মিক্স রোড রেইসে ঢাকার সাদিয়া সিদ্দিকা, চট্টগ্রামের শবনম শিউলি ও সিলেটের দোলা বড়ুয়া যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগীরা পতেঙ্গা বিচ হতে রিং রোড হয়ে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। আয়োজকদের পক্ষ হতে বিজয়ীদের ২০, ১৫ ও ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন পুরস্কার বিতরণ করেন। ২০ মহিলাসহ শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।