নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে যুবলীগের বিক্ষোভ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:১৭

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকালে বিভিন্নস্থানে মৌলবাদী, জামায়াত-বিএনপি চক্রের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর ও জেলা যুবলীগের নেতাকর্মীরা। দুপুরে জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম আজাদের নেতৃত্বে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আমির হোসেন আমু, বেলায়েত হোসেন, মনোয়ার হোসেন শাহিন, মাসুদ খান ও মাসুদ পারভেজ প্রমুখ।

এর আগে সকালে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, আলমগীর হোসেন, রাহাত খান প্রমুখ বক্তব্য রাখেন।