কুতুববাগে তিন দিনব্যাপী উরস ও বিশ্ব জাকের ইজতেমা শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:১৭

গতকাল বাদ ফজর পবিত্র ফাতেহা পাঠের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার শরিফে শুরু হয়েছে তিন দিনব্যাপী উরস ও বিশ্ব জাকের ইজতেমা। দরবার শরিফের পির কুতুববাগীর পরিচালনায় ধর্মীয় এই অনুষ্ঠা‡ন কোরআন-হাদিস ও ইজমা-কিয়াসের আলোকে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারেফত বিষয়ে মহামূল্যবান আলোচনা করবেন দেশবরেণ্য সুন্নি ওলামায়ে কেরামগণ। বৈশ্বিক দুর্যোগ করোনাকালে ওরসে আগত মুসল্লিদের সতর্কভাবে মাস্ক পরিধান করার পরামর্শ দিয়েছেন খাজাবাবা কুতুববাগী।

আগামীকাল সোমবার বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরিফের পির শাহসুফি আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী। —প্রেস বিজ্ঞপ্তি