ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংসদীয় সরকার পদ্ধতির নামে দেশে চলছে ভেজাল গণতন্ত্র। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের মানুষ মুক্তি চায়, তারা আর আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখতে চায় না। দেশের মানুষকে মুক্তি দিতে এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুরের চিকিত্সক জহিরুল ইসলামের নেতৃত্বে জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশে ক্রান্তিকাল চলছে। আওয়ামী দুঃশাসনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা ও মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
