যাত্রাবাড়ীতে বাসে আগুন

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০০:২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল  সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী থানার ওসি  মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রাবাড়ী জনপদ মোড় এলাকায় রাইদা পরিবহনের একটি পার্কিং করা বাসে হঠাত্ আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে পার্কিং করা বাসে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।