কানাডার ভ্যাংকুভারে শনিবার একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে এক নারী নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
পুলিশ আরও বলছে, হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের ওপর আর কোন নিরাপত্তা হুমকি নেই বলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে।
পুলিশ সার্জেন্ট ফ্রাংক চাং জানান, হামলায় এক নারী নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের সনাক্ত করতে কাজ চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
#ALERT: informing the public of multiple victims stabbed within & outside #LynnValley Library. One suspect in custody. Appears this was a lone suspect. No ongoing threat to public. We are still looking for potential additional victims. Any witnesses please call us at 604-985-1311
— North Vancouver RCMP (@nvanrcmp) March 27, 2021
সিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ একজনকে গ্রেফতার করছে। সে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত নিজের পায়ে ছুরিকাঘাত করছিল।
ইত্তেফাক/এমআর
