অন্তরার সাফল্যে ফারিয়ার উচ্ছ্বাস

আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯:৫৯

 বিনোদন রিপোর্ট

 

তারকাদের কাজের ব্যাপ্তি বা জনপ্রিয়তায় ছাড়িয়ে গেলে তার নামটিও বদলে যায়। যেমন ফারিয়া শাহরিন অভিনীত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অন্তরা চরিত্রটি এরই ভেতরে দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। ফারিয়ার মতে, ‘একটি চরিত্র নিয়ে এতটা কৌতুহল, দর্শকদের এতটা ভালোবাসা পাবো কখনো ভাবিনি। সত্যিই আমি মুগ্ধ। কিছুদিন আগে একটি শপিংমলে গেলে সেখানেও কয়েকজন অন্তরা বলে ফিসফাস করছিল। একজন অভিনয়শিল্পীর জন্য এসব ঘটনা অন্যরকম ভালোলাগার বিষয়। এমনকি এই চরিত্রটির সাফল্যের পর আমি অন্য কাজও অনেক কমিয়ে দিয়েছি। বেছে বেছে ভালো কিছু কাজ করছি।’

উল্লেখ্য, ২০০৯ সালে এনটিভির সুপারহিরোইন প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন এই অভিনেত্রী। মাঝে বিরতির পর আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি। এরইমধ্যে ঈদের জন্য নির্মিত রোমান্টিক-কমেডি নাটক ‘জামাই ভার্সেস শ্বাশুড়ি’তে অভিনয় করলেন। রাফসানের গল্পে  গীতিকার ও সুরকার জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ২৫-২৬ তারিখ উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।

‘জামাই ভার্সেস শাশুড়ি’ নাটকটি নিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে ৮ বছর আগে ’মেঘলা রৌদ্দুর’ নাটকে কাজ করেছিলাম। নাটকটিতে আরফান নিশোর সঙ্গে অভিনয় করেছিলাম। এতদিন পর আবারো আলম ভাইয়ের পরিচালনা কাজ করলাম। খুবই সুন্দর একটি কাজ হয়েছে। নাটকটির মাধ্যমে নিলম আলমগীরের সঙ্গে প্রথম কাজ করা হলো। খুব ভালো অভিনয় করেছে নিলয়, আর মনিরা মিঠু আপা সম্পর্কে কিছু বলার নেই, তিনি নাটকে থাকলে আমাদের অভিনয় এমনিতে ভালো হয়ে যায়। আশা করছি ঈদে নাটকটি দর্শকপ্রিয় হবে।’ ঈদের একাধিক নাটকের কাজ ছাড়াও রূহ আফজার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ শেষ করলেন ফারিয়া শাহরিন।