বিনোদন রিপোর্ট
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জীবনী প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। ভারতের অনুপমা চোপড়ার লেখা ‘শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাকটিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা’ গ্রন্থ অবলম্বনে বইটির অনুবাদ করেছেন কাউসার সারোয়ার। ভারতীয় সমাজে বলিউড সুপারস্টার শাহরুখ খানের গভীর প্রভাব রয়েছে। পাকিস্তান থেকে বিতাড়িত এক পাঠান পরিবারে শাহরুখ খানের জন্ম। কৈশোরেই পিতার মৃত্যুর পর শাহরুখ বড় হয়েছেন মায়ের ছায়ায়। দিল্লির এক দরিদ্র পাঠান পরিবার থেকে বলিউড সুপারস্টার হিসেবে শাহরুখের উত্থান বলিউডের এক বিস্ময়কর ঘটনা। কীভাবে শাহরুখ খান পরিণত হলেন একজন বলিউড সুপারস্টারে, সেই গল্পই সমসাময়িক ভারতীয় রাজনীতি, অর্থনীতি ও সামাজিক প্রেক্ষাপটের বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে বইটিতে। প্রাসঙ্গিকভাবেই ভারতীয় সিনেমার বিবর্তন নিয়েও বইটিতে উঠে এসেছে নানা প্রসঙ্গ। উত্থানের পাশাপাশি আছে পতনের গল্পও। বইমেলায় পাওয়া যাচ্ছে গ্রন্থটি।
