ঝুলন্ত তার

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১২

বিদ্যুতের খুঁটিতে ঝুলন্ত ইন্টারনেট-ডিসের তার ঢাকার একটি বড় সমস্যা। এটা নগরীর সৌন্দর্যহানি ছাড়াও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই দুই সিটি কর্তৃপক্ষ তার সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছেন। মাটির তলা দিয়ে এ তার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তবে এ সমস্যার একটি সহজ সমাধান আছে। তা হলো, যেসব এলাকা দিয়ে মেট্রো রেলের উড়ালপথ নির্মাণ করা হয়েছে; সে সব এলাকার তার এই উড়ালপথের ভেতর দিয়ে সহজেই নেওয়া যেতে পারে। এছাড়াও উড়ালপথের ভেতর বা বাইরে দিয়ে সহজেই বিদ্যুত্, পানি ও টেলিফোনের লাইনও নেওয়া যায়। এতে উড়ালপথের বিবিধ ব্যবহার নিশ্চিত হবে, তার সমস্যার সমাধান হবে এবং মেট্রো রেলের আয়ও বৃদ্ধি পাবে।

মো. আলী হায়দার, ঢাকা