জরুরি কোনো সমস্যা হলে যানজট কাটিয়ে নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে ব্যাঘাত ঘটে। অনেক সময় রাজপথে অ্যাম্বুলেন্সে মুমূর্ষূ রোগী এবং ফায়ার সার্ভিসের গাড়িকে জ্যামের জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে রাজপথে ইমারজেন্সি লেন থাকে। প্রচণ্ড যানজট থাকলেও এই লেনের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি যেতে পারে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের উপলক্ষ্যে সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, ইমারজেন্সি লেনের ব্যাপারে পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে।
মো. শিমুল রায়হান
শিক্ষার্থী, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ,
দাউদকান্দি, কুমিল্লা
