রাস্তা দখলিদের বিরুদ্ধে ব্যবস্থা চাই

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১২

মহাসড়কের পাশে কেউ দোকানপাট বসালেই সঙ্গে সঙ্গে জরিমানা করে অপরাধীদের কারাদণ্ড দেওয়ার আইন প্রণয়ন করা হয়েছে। শুধু মহাসড়ক কেন, যারা ঢাকা মহানগরীর রাস্তা দখল করে মাছ-মুরগি-সবজির বাজার গড়ে তুলেছে তাদের বিরুদ্ধেও আইন চাই। রাস্তা দখলিদের কারণে ঢাকার সর্বত্র আবাসিক এলাকা, পাড়া-মহল্ল­ার রাস্তার শোচনীয় দশা। তাই ঢাকার বিভিন্ন এলাকায় যারা রাস্তা  দখল করে রেখেছে তাদের বিরুদ্ধেও চাই আইন; তাদেরকে রাস্তা দখল করা মাত্র এবং তাদের ইন্ধনদাতাদেরও আইনের মুখোমুখি করা হোক। অবিলম্বেই ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে গড়ে ওঠা হাটবাজার-আড়ত অন্যত্র সরানোর দায়িত্ব যাঁদের তাঁদের কাছে অনুরোধ করছি, রাস্তা থেকে দখলদারিত্বের অবসান ঘটিয়ে জনগণের পথ চলার অধিকার ফিরিয়ে দিন।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা