জয়পুরহাটে ‘কদমতলী আর্মি ক্যাম্প’ নাটক মঞ্চস্থ

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:১৮

জয়পুরহাট  প্রতিনিধি

মুক্তিযুদ্ধে পাকসেনাদের নির্মম নির্যাতনের কাহিনি নিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’। শনিবার রাত ৮টায় স্থানীয় সার্কিট হাউজ মাঠে নাটকটি মঞ্চস্থ করেছে ঢাকার খেয়ালী নাট্যগোষ্ঠী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আহসানুল হক, তৌহিদে ইলাহী, মঞ্জুর মামুন প্রমুখ। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন এ কে এ কবীর। এর আগে নাটকটি মঞ্চায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান প্রমুখ।