‘সমালোচনায় আমি কান দিই না’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৫:০৬

বলিউডে আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। শুধু অভিনয়ের জন্যই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবির ভক্তও কম নয়।

হঠাত্ ভক্তদের দ্বারাই ট্রলের শিকার হলেন তিনি। সম্প্রতি দিশা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এর ক্যাপশন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এমনটি শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করেন দিশা। ডিলিট করা পোস্টটির ভিডিওর ক্যাপশনে যা লেখা ছিল সেটাই হলো ট্রলিংয়ের কারণ। ভিডিওটি যেহেতু একটি অ্যাডের ছিল সেকারণে ক্যাপশনটি সেই অ্যাড সংস্থাই লিখে দিয়েছিল দিশাকে।

সেটাকেই কপি-পেস্ট করার কথা ছিল। কিন্তু আসল ক্যাপশনটির আগে সেই সংস্থা লিখেছিল যে, তারা ফাইনাল ভিডিওটি দিশাকে মেইল করে দেবেন। আপাতত এই ভিডিওটি দিশা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: দিনে একবার ফ্রাইড চিকেন খেলেই বাড়ে মৃত্যুঝুঁকি

সংস্থার পাঠানো মেসেজটির এই লেখাগুলোও ভুল করে কপি-পেস্ট করে নিজের ক্যাপশনে দিয়ে ফেলেছিলেন দিশা। যার পর থেকেই শুরু হয়েছে ট্রলিং পর্ব। এছাড়াও দিশার বোধ-বুদ্ধি নিয়ে নানা কথা ওঠে। দিশা যতক্ষণে ভুল লেখাটি দেখে পোস্টটি ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছেন ততোক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। তবে বিষয়টি খুব একটা পাত্তা দিচ্ছেন না দিশা। তিনি পরবর্তীতে বলেন, ‘সমালোচনায় আমি কান দিই না। ভক্তদের আমি ভালোবাসি। তাদের ভালোলাগা বা খারাপ লাগার গুরুত্ব আমার কাছে আছে। কিন্তু তাদের প্রতিক্রিয়া যখন নোংরা কিছু হয় তা সবসময় দুঃখজনক।’

ইত্তেফাক/আরকেজি