বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
বটিয়াঘাটা বাজারে রবিবার মাস্ক বিতরণ করেছেন খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান। এ উপলক্ষ্যে বাজার চান্দিনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। সভা শেষে পুলিশ সুপার বটিয়াঘাটা বাজারের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, থানার ওসি রবিউল কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা সরকারি কলেজ অধ্যক্ষ অমিতেষ দাস, বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত আলী বিশ্বাস প্রমুখ।
