মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:২১

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় শনিবার জমি-সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে দুই জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালাইন ইউপির গাংতা গ্রামে। আহতরা হলেন ঐ গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন মোল্লা এবং তয়ম উদ্দিনের ছেলে আবু তালেব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। মান্দা থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।