বাংলাদেশ জুট গুড্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর ২০২০-২০২২ মেয়াদের জন্য কার্যনির্বাহী পর্ষদ সম্প্রতি গঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে দুবাই জুট অ্যান্ড ব্যাগ করপোরেশনের মোহাম্মদ শফিকুল ইসলাম চেয়ারম্যান, কম্বাইন্ড ট্রেড লিংকের এস. আহমেদ মজুমদার সিনিয়র ভাইস-চেয়ারম্যান, বিকো জুট ফাইবার্সের এইচ এম রেজাউল করিম ভাইস-চেয়ারম্যান (০১) এবং ইন্টারন্যাশনাল সেল্স এজেন্সিজের দারা-আল-মাসুদ খান ভাইস-চেয়ারম্যান (০২) হিসেবে নির্বাচিত হন। ১৩ সদস্যবিশিষ্ট পর্ষদের অন্য ডাইরেক্টররা হলেন সাজেদুর রহমান, মোহাম্মদ মারুফ হোসেন, সৈয়দ আলী আলফে সানী আকাশ, মুরিদুল আলম চৌধুরী, শেখ ওয়াহিদুজ্জামান, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ডা. মাইনুল হাসান চৌধুরী, বিবেক সাহা এবং ইসরাত জাহান চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি
