ক্যাপসন নিউজ

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২১:২২

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়। গত ২৬ মার্চ প্রত্যুষে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী উচ্চপদস্থত কর্মকর্তাদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে পাঁচটি উপশাখা গতকাল উদ্বোধন করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচটি উপশাখা উদ্বোধন করেন। উপশাখাগুলো হলো—ফেনীতে সিন্দুরপুর উপশাখা ও একাডেমি রোড উপশাখা, পটুয়াখালীতে কালিশুরী বাজার উপশাখা, ঢাকার কেরানীগঞ্জে ডাকপাড়া উপশাখা ও কুমিল্লায় ছাতিপট্টি উপশাখা