প্রিয়জনের কোনো বিশেষ উপলক্ষ্যে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করে টাকা পাঠানোর পাশাপাশি পাঠানো যাবে ‘গ্রিটিংস কার্ড’। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই ‘গ্রিটিংস কার্ড’—টিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরো স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।—প্রেস বিজ্ঞপ্তি
