স্পোর্টস রিপোর্টার
ইউরোপিয়ান কাবাডিতে চ্যাম্পিয়ন পোল্যান্ডকে নিয়ে ভয় ছিল বাংলাদেশের। সেই পোল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। গতকাল কাবাডি স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশ ৪০-২২ পয়েন্টে হারিয়েছে পোল্যান্ডকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আবদুস ছালাম আজাদ, ফেডারেশনের যুগ্মসম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক। আজ রাত ৮টায় পোল্যান্ড-শ্রীলঙ্কা এবং ৯টায় বাংলাদেশ-নেপাল ম্যাচ।
