স্পোর্টস রিপোর্টার
৯৯ সালে সাফ গেমস ফুটবলের ফাইনালে কাঠমান্ডুর দশরথে রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন আলফাজ আহমেদ। স্টেডিয়ামে তখন তিল ধারণের জায়গা ছিল না। সেদিনের সেই সোনাঝরা দিনের কথা এখনো দেশের ফুটবল দর্শক ভুলেনি। খেলার ৪৪ মিনিটে গোল করে ফাইনাল জিতিয়ে ছিলেন আলফাজ আহমেদ। সেই গোলটি বাংলাদেশের ফুটবলে সোনার পদক এনে দেয়। আলফাজ বললেন, ‘প্রায় ২২ বছর আগের স্মৃতি এখনো ভুলিনি। বর্তমান ফুটবলারদের শুভকামনা জানাই। অনেক দিন পর আবার ফাইনালে, একটা ট্রফি খুব দরকার। এটা আমার কাছে সুবর্ণ সুযোগ মনে হচ্ছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হাতছাড়া হলে আরো ১৫ বছর পিছিয়ে যাবে।’
