ধামরাইয়ে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:১৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ধামরাই উপজেলা প্রশাসন। উপজেলা কৃষি, মত্স্য, প্রাণিসম্পদ, প্রকৌশল, ভূমি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন দপ্তর এবং বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন ৩২টি স্টল নিয়ে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। গতকাল রবিবার প্রদর্শনী সমাপ্ত হয়। কৃষি, ভূমি, পরিবার পরিকল্পনা ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থার স্টলসহ মোট পাঁচটি স্টল পুরস্কার লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহকের সভাপতিত্বে স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ শনিবার প্রদর্শনী উদ্বোধন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এসি (ল্যান্ড) অন্তরা হালদার, ইউ এইচ ডা. নুর রিফফাত আরা এ সময় উপস্থিত ছিলেন।