বিশেষ প্রতিনিধি
যথাযথ উত্সাহ-উদ্দীপনার সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে ঢাকা সেনানিবাসে লগ এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল রবিবার বর্ণঢ্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন। শোভাযাত্রাটি ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেট ও লজিস্টিকস্ এরিয়া এমপি ইউনিটের সম্মুখ থেকে দুটি দলে বিভক্ত হয়ে শুরু হয় এবং সেনানিবাসের প্রধান সড়ক হয়ে সেনাকুঞ্জে সমাপ্ত হয়। উক্ত শোভাযাত্রায় ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
