চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক, গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ড. মঈনুদ্দিন আহমদ খান (৯৫) মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় নগরের দেওয়ান বাজার এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অধ্যাপক ড. মঈনুদ্দিন আহমদ খান ১৯২৬ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডিপুটি বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
