শাহাদতবার্ষিকী

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:১৯

ডা. লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীর

আগামীকাল ৩০ মার্চ শহিদ ডা. লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরের ৫০তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী কর্নেল জাহাঙ্গীরসহ ৪৮ জন সেনা কর্মকর্তা ও জওয়ানকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার সময় তিনি কুমিল্লা সেনানিবাসে ৪০ ফিল্ড অ্যাম্ব্বুলেন্সের কমান্ডিং অফিসার ছিলেন। এ উপলক্ষ্যে কুমিল্লা সেনানিবাসের ৩১ ফিল্ড অ্যাম্ব্বুলেন্সে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—শহিদ পরিবারবর্গের স্মৃতিচারণ এবং দোয়া মহফিল। এছাড়া আগামী ২ এপ্রিল বাদ জুমা মরহুমের পৈতৃক বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার থানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে।