বরিশালে আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২২:৪৪

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান, বরিশাল বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দাতা আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও তার সহধর্মিণী দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ঐ কলেজের অফিস কক্ষে আয়োজিত এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কাসেম। মিলাদ পূর্ব আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুছ ছালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. নাসিরুল ইসলাম এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু হুরায়রা। দোয়া-মোনাজাতে কলেজের শিক্ষকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।