সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের নির্মাণাধীন ১০ তলা ভবনের সিঁড়ির পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিঁড়ির পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে গিয়ে সেটি উদ্ধার করে। চেষ্টা করেও যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান বলেন, আমরা যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।
