সুয়েজ খালে আটকে পড়া জাহাজ অপসারণে জোর তত্পরতা

কনটেইনার সরানোর নির্দেশ মিসরের প্রেসিডেন্টের

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০০:১৮

সুয়েজ খালে আটকে পড়া এভার গিভেন জাহাজটি সরাতে জোর প্রচেষ্টা চলছে। গতকাল রবিবারও ড্রেজার এবং টাগবোট দিয়ে জাহাজটিকে সরানোর চেষ্টা চলে। গতকাল পর্যন্ত ২৭ হাজার কিউবেক মিটার বালু সরানো সম্ভব হয়েছে। দু’টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জাহাজের নীচের পাথরই উদ্ধার তত্পরতাকে জটিল করে তুলেছে। সুয়েজ খাল পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাস এবং স্রোতের দিকে লক্ষ্য রেখেই উদ্ধার তত্পরতা চালানো হচ্ছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জাহাজে থাকা ১৮ হাজার ৩০০ কনটেইনারের মধ্যে কিছু সরানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে আজ সোমবারের আগে এই কাজ শুরু করা যাবে না বলে জানিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। ইতোমধ্যে গতকাল পর্যন্ত ৩৬৯ টি জাহাজ এর পেছনে আটকা পড়েছে বলে জানা গেছে। (আরো খবর পৃষ্ঠা ১১)