বলিউড সুপারস্টার হৃতিক রোশন গুণ্ডাদের শায়েস্তা করছেন, এরপর দেখাচ্ছেন প্রাণোচ্ছ্বল নাচ। এসব দৃশ্যের নেপথ্যে বাজছে বাংলা ভাষার গান। তিনি তাতে ঠোঁট মেলাচ্ছেন। দারুণ না ব্যাপারটা? আরও চমক জাগানিয়া ব্যাপার হলো, বাংলাদেশি সংগীতশিল্পীরা কাজ করেছেন এতে!
ফ্রি ফায়ার বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গতকাল (২৮ মার্চ) প্রকাশিত হয়েছে ‘ডিএনএ তে ড্যান্স’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এতে ফ্রি ফায়ার গেমের সোয়াট কমান্ডার জয় হিসেবে এক ভক্তের কল্পনায় জীবন্ত হয়ে ওঠেন হৃতিক।
বাংলায় গানটি গেয়েছেন আমিদ হোসেন চৌধুরী। এর সঙ্গীতায়োজন সমন্বয়ের কাজ করেছেন বাংলাদেশি সংগীতশিল্পী ডিজে আকস। তার সঙ্গে মিলে গানের কথা লিখেছেন কাশফী আহসান। গানটি এমন, ‘থামাতে যদি চাও, থামাকে কী করে/নামাতে যদি চাও নামাবে কী করে।’
.jpeg)
* আমিদ হোসেন চৌধুরী ও ডিজে আকস
ইউনিভার্সেল মিউজিক ইন্ডিয়ার উদ্যোগে হোলি উদযাপনের অংশ হিসেবে তৈরি হয়েছে ‘ডিএনএ মে ড্যান্স’। এর সংগীত পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় সুরকার জুটি বিশাল-শেখর। হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাড়লানি, এর কথা লিখেছেন কুমার। মূল গানের আবেদন একই রেখে বাংলা সংস্করণ তৈরি হয়েছে। সংগীত, চলচ্চিত্র ও গেমসের মেলবন্ধন বলা যায় এই কাজকে।
‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতার ফাইনালে উঠে পরিচিতি পান আমিদ হসেন চৌধুরী। তার বাবা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। আমিদ রেডিও ফুর্তির আরজে ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
