আগে উইকেট ফেলেও রান আটকাতে পারলো না বোলাররা

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৪:২১

নিউজিল্যান্ড সফরে টাইগার বোলাররা শুরুতে কিউই ব্যাটসম্যানদে আউট করতে পারলেও পরবর্তিতে আর কাজে লাগাতে পারেনি। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে বার বার বড় সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। আজ নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও এর ব্যতিক্রম হয়নি।

এদিন, প্রথমে কিউই ব্যাটসম্যানদের চাপে রাখলেও ম্যাচ যত গড়িয়েছে তত খেলার নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশের বোলাররা। ১২ ওভারের নিউজিল্যান্ডের প্রথম ৪ জন ব্যাটসম্যান আউট হলে কিছুটা পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড। পরে বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা স্থগিত হয়। 

বৃষ্টি কমে খেলা পুনরায় শুর হলে দেয়াল হয়ে দাঁড়ায় গ্লেন ফিলিপস, ডারিল মিশেল। দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৮ ওভার শেষ হওয়ার আগেই স্বাগতিকদের স্কোর গিয়ে দাঁড়ায় ১৭৩ রানে। এসময় ফিলিপ ৩১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার সঙ্গে থাকা মিশলে করেন ১৬ বলে ৩৪ রান। এরপর আবার বৃষ্টির কারণে খেলা স্থগিত করেছেন আম্প্যায়াররা।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন মেহেদি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, সাইফুদ্দিন, শরিফুল।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারিল মিশেল, টিম সাউদি, ঈশ সোডি, হ্যামিশ বেনেট, অ্যাডাম মিলনে।

ইত্তেফাক/টিআর