বাসে যাত্রীবেশে ইয়াবা পাচার, আটক ১

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৪:৪২

চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ  ১ জনকে  আটক করেছে  পুলিশ।

আটককৃত মাদক কারবারি রাসেল মিয়া(২৬) চট্টগ্রাম জেলার পশ্চিম মাদারবাড়ী এলাকার মোখলেছ মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমআর