জেনারেল বাজওয়া মতবাদ ২.০

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৭:১৭

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দেশটিতে তার উচ্চ ক্ষমতার কারণে মহৎ উদ্যোগ শোনাতে এবং সরকার ও পররাষ্ট্র নীতি সম্পর্কে পুরো জ্ঞান প্রচার করতে বাধ্য হন। বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

১৯৫৪ সালে জেনারেল আইয়ুব খানের আমলে এই ঐতিহ্যের শুরু হয়। তার নীতি ছিল পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যত সমস্যা নিয়ে অল্প প্রশংসা করা।পরবর্তীতে তার উত্তরাধিকারী জেনারেল ইয়াহিয়া খান মতবাদটিতে আরো সহজ করে তোলেন। জেনারেল আসলাম বেগ ও পারভেজ মোশাররফ কৌশলগত অবজ্ঞার এই ধারণাটিতে সামনের দিকে আরো এগিয়ে নেন।

অবশ্য বর্তমান সেনা প্রধান এক নয়, বরং দুটি মতবাদকে সামনে নিয়ে এগোচ্ছেন। এর মধ্যে একটি নিয়ে ২০১৮ সাল থেকে কাজ শুরু করেন এবং অন্যটির কথা প্রকাশ করেন চলতি বছরের গত ১৮ মার্চ ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে।

লন্ডনভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (আরইউএসআই) জানিয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রথমবারের মতো নিজের মতবাদের কথা জানান জেনারেল বাজওয়া। তার এই মতবাদের মূল স্তম্ভ ছিল, তৎকালীন ট্রাম্প প্রশাসনের দ্বারা জারি করা হুমকির বিরুদ্ধে শক্তভাবে পাল্টা আক্রমণ করা।

গত ১৮ মার্চ বাজওয়ার মতবাদ ২.০ স্পষ্ট করেছেন। সেখানে তিনি পাকিস্তানের ভূ-অর্থনৈতিক ভিশন নিয়ে বিস্তারিত প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে চারটি মূল স্তম্ভ। পাকিস্তানের ভেতর এবং বাহিরে স্পষ্ট শান্তি প্রতিষ্ঠা করা, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করা, আন্ত-আঞ্চলিক বাণিজ্য সংযোগ বাড়ানো এবং অত্র অঞ্চলে বিনিয়োগ বাড়ানো ও অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়ন সমৃদ্ধ করা।

তার এই আলোচনার প্রধান ইস্যু ছিল ভারত। বিশেষ করে নয়াদিল্লির সাথে কীভাবে সম্পর্কের উন্নয়ন করা যায়। এক্ষেত্রে ভারতকেই প্রথমে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ইত্তেফাক/টিএ