সানী-মৌসুমী পুত্রের বিয়ে

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২০:৩২

চলচ্চিত্রের দুই সুপারস্টার ওমর সানী-মৌসুমী তাদের একমাত্র সন্তানের বিয়ে দিলেন। পূর্ব নির্ধারিত দিন এবং সময়ানুযায়ী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর আজাদ মসজিদে ফারদিন ও সাদিয়া রহমান আয়েশার কাবিননামা সম্পন্ন হয়। ওমর সানী ও মৌসুমী জানান, কিছুদিন আগেই আয়েশার সঙ্গে ফারদিনের পরিচয় হয়। পরবর্তীতে পারিবারিকভাবেই বিয়ের আলাপচারিতা এগিয়ে যায়।’ আয়েশার জন্ম বাংলাদেশে এবং তিনি কানাডারও নাগরিক। আগামী ৯ এপ্রিল ফারদিন-আয়েশার বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে। ছেলের বিয়ের এই আনন্দক্ষণে ওমর সানী বলেন, ‘আয়েশা মায়ের মতো একজন সুন্দর মনের মানুষকে আল্লাহ আমার পরিবারের একজন সদস্য হিসেবে, ফারদিনের স্ত্রী হিসেবে আমাদের ঘরে পাঠিয়েছেন। নিজেদের ঘরটা যেন স্বর্গের মতোই সুন্দর হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে, এই দোয়া চাই সবার কাছে। আল্লাহ যেন ফারদিন-আয়েশাকে সুখী করেন।’

(ছবিতে পুত্র ও পুত্রবধূর সঙ্গে ওমর সানী)