বিনোদন ডেস্ক
বর্তমানে ‘রাম সেতু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। নতুন এই সিনেমাটিতে অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন এই শ্রীলঙ্কান সুন্দরী। শুরু থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনার পাশাপাশি দর্শক প্রত্যাশার পারদও চরমে রয়েছে। এবার সেটা যেন আরো একবার প্রমাণিত হলো। সিনেমাটির প্রথম লকু প্রকাশ হতেই ভাইরাল নেটদুনিয়ায়। এ নিয়ে জ্যাকুলিন বলেন, ‘এখানে শুধু নতুন লুক নয়, সবাইকে নতুন কিছু করে দেখাতে চাই। সিনেমাটিতে দুটি নারী প্রধান চরিত্র থাকলেও প্রত্যেকের আলাদা গুরুত্ব ও স্বাধীনতা রয়েছে। নিজেকে সেই চরিত্রের মতো করেই উপস্থাপন করতে চাই। নিশ্চয় এর চেয়ে বেশি প্রশংসা হল থেকে বের হয়ে দর্শকরা করবেন। আর অক্ষয় চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সবসময়ই সফল। তার সঙ্গে স্ক্রিন শেয়ার আমার জন্য অনেক বড় অর্জন। ভারতীয় সিনেমা জগতে নতুন একটি মাইলফলক সৃষ্টি করবে সিনেমাটি।’ উল্লেখ্য, ‘রাম সেতু’ সিনেমাটি পরিচালনা করছেন অভিষেক শর্মা।
