আপনার রাশিফল

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২০:৩৭

মুহম্মদ আনিসুল হক

৩১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

শত্রুদের তত্পরতা বাড়তে পরে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আপনজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।