নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:১৯

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মুন্সী মানিকমিয়া ডিগ্রী কলেজ, বড়দিয়া, নড়াইলে শূন্য পদে উপাধ্যক্ষ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ছবি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত, জনতা ব্যাংক বড়দিয়া শাখার অনুকূলে পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের আবেদন নিষ্প্রয়োজন। —অধ্যক্ষ।                সিকে-৪৭৭

নিয়োগ বিজ্ঞপ্তি: পচামাড়িয়া ডিগ্রী কলেজ, পচামাড়িয়া, পুঠিয়া, রাজশাহীতে সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুসারে) সৃষ্ট পদে একজন করে গবেষণাগার/ল্যাব অপারেটর (তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞানে ২য় বিভাগে এসএসসি/সমমান) এবং গবেষণাগার/ল্যাব সহকারী (রসায়ন) ২য় পদ (বিজ্ঞানে ২য় বিভাগসহ এসএসসি/সমমান) আবশ্যক। আগ্রহীরা ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকতা, এন.আই.ডি/ জন্মনিবন্ধন সনদ, সোনালী ব্যাংক, পুঠিয়া শাখা, রাজশাহীর সঞ্চয়ী হিসাব নং ৪৬১৬০০২১০৯৭৭৮ এ অফেরতযোগ্য ৫০০/= টাকা জমার রশিদসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করুন। —অধ্যক্ষ।        সিকে-৪৭৮