ফুটওভারব্রিজ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২৩

পথচারীদের নিরাপদ পারাপারের মাধ্যম। কিন্তু সেই মাধ্যম যদি পরিণত হয় হকারদের বিশৃঙ্খল মার্কেটে, তাহলে তাকে আর নিরাপদ বলা যায় না! দেশের বিভিন্ন স্থানের ফুটওভারব্রিজ দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। হকারদের দৌরাত্ম্যে ফুটওভারব্রিজ এখন জীবন্ত মার্কেট। অযাচিত ভিড় আর ধাক্কাধাক্কিতে সেগুলো হয়ে উঠেছে পারাপারের অনুপযোগী। যার ফলে মানুষ সরাসরি রাস্তা পার হওয়ার জন্য আগ্রহবোধ করছে। সড়ক দুর্ঘটনা বৃদ্ধির এটিও অন্যতম কারণ। দখলদার হকারদের উচ্ছেদ করা এখন সময়ের দাবি। তাদের উপযুক্ত স্থানে পুনর্বাসন করে ফুটওভারব্রিজ পথচারীদের জন্য উপযোগী করতে সংশ্লি­ষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

আ. রহমান দেওয়ান

শিক্ষার্থী,

রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর