জয় হোক মানবতার

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:২৩

শিক্ষা হলো মনুষ্যত্ব অর্জনের জন্য। আপনি ডিগ্রি অর্জন করলেন কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারেননি। তাহলে ডিগ্রি অর্জন করাটা বৃথা। মোতাহের হোসেন চৌধুরী তাঁর ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মনুষ্যত্ব ওপরের তলা। ঘৃণা নয়, ভালোবাসতে শিখুন। ‘যবে আপনি ভালোবাসা নামক অস্ফুট ধ্বনি সবার মাঝে বিলিয়ে দিতে পারিবেন তবে আপনার ডিগ্রি অর্জনের পূর্ণ সফলতা পাবে।’ আমাদের সমাজে মনুষ্যত্ববোধের ঢের অভাব আছে। ক্ষণস্থায়ী জীবনে সবকিছু বৃথা। দুনিয়ার বাহাদুরি অল্প ক’দিনের ভেতরে সীমাবদ্ধ। সুতরাং আমাদের উচিত হবে মানসিকতার পরিবর্তন করা। আমরা মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। যিনি জুতোর কারখানায় কাজ করেন আর যিনি চেয়ারে বসে টাকা উপার্জন করেন প্রত্যেকেই মানুষ। কিন্তু কেন আমরা সবাইকে সমানভাবে দেখিতে পারি না! জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখার প্রয়াস করি। পরিবর্তন আসুক মানসিকতার। সমাজ হোক কলুষমুক্ত। জয় হোক সমাজের। জয় হোক মানবতার।

মো. আল-আমিন

বাংলা বিভাগ, ঢাকা কলেজ